শিরোনাম
◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট ◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হয়। প্রজ্ঞাপনটি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে অভিহিত করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুসারে, নতুন বেতনকাঠামোতে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন, যা গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

advertisement

এ ছাড়া ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন। আর ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা–কর্মচারীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৮ সালের ১ জানুয়ারি নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা। একইভাবে পেনশন সুবিধাভোগীরাও নতুন বেতনকাঠামোর যাবতীয় সব সুবিধা পাবেন।

advertisement

নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এখন প্রজ্ঞাপন জারি হলো।

advertisement

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিই সুপারিশ চূড়ান্ত করেছে।

  • সর্বশেষ