শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক : এই বছরই লিভারপুলে যোগ দেন জেকে। গত ২৩ অগাস্ট প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২–২ ড্র ম্যাচ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেক হয় ২১ বছর বয়সি এই ফুটবলারের। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দলের ছয় ম্যাচের সবকটিতে খেলেছেন তিনি।

উয়েফা নেশন্স লিগের আসন্ন চারটি ম্যাচের জন্য শুক্রবার জিদানের ঘোষিত ২৩ সদস্যের দলে নতুন মুখ অন্য চার জন হলেন গোলরক্ষক রেস্তেস, ডিফেন্ডার দিউফ, মিডফিল্ডার দা কুইয়া ও ফরোয়ার্ড লাপল। অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, বাহডলে বাহকোলাসহ নিয়মিতদের প্রায় সবাই দলে আছেন। দলে জায়গা না পাওয়াদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রেয়াল মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি। -- বি‌ডি‌নিউজ

দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। গত বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। গত জুলাইয়ে দিদিয়ে দেশোঁর উত্তরসূরি হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ নিযুক্ত হন জিদান। তার অসাধারণ নৈপুণ্যে ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্স জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ।

সাবেক ক্লাব রেয়াল মাদ্রিদের কোচ হিসেবে দারুণ উজ্জ্বল এক অধ্যায় পার করেন জিদান। তার কোচিংয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় স্প্যানিশ ক্লাবটি। ফ্রান্সের ডাগআউটেও তাকে ঘিরে প্রত্যাশা অনেক। দেশোঁর কোচিংয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স, ২০২২ সালের আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় তারা। আর এই বছরের আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।

আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে অভিষেক হবে জিদানের। এরপর দলটি যাবে বেলজিয়াম সফরে এবং অক্টোবরে ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ঘরের মাঠে খেলবে।

  • সর্বশেষ