শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা ◈ চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে ১৩ দিন, বিল অব এন্ট্রি দাখিলেই যায় ৭ দিন!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক (এনসিপি) নাহিদ ইসলাম বলেছেন, ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, না কি সম্মানের সাথে পদত্যাগ করবেন।’

শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘যারা অতীতে গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। এরশাদও অনেক সম্মানের সাথে পদত্যাগ করেছিল। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।’

নাহিদ বলেন, ‘লং মার্চের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, সেটাকে প্রতিরোধ করতে’ তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীর সঙ্গে সিটি কর্পোরেশনও যোগ দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।’

তিনি দাবি করেন, ‘ব্যানার ফেস্টুন ছিঁড়ে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না। দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সকল দফা কোথায় এসে ঠেকবে, এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন।’

  • সর্বশেষ