শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা ◈ জনগণের রায় বাস্তবায়নে বিএনপিকেই বাধ্য হতে হবে, পানি খাবে তবে ঘোলা করে: শফিকুর রহমান ◈ জাতিসংঘে আস্থা পুনরুদ্ধার ও রোহিঙ্গা সংকট নিয়ে যা বললেন খলিলুর রহমান ◈ দেশীয় গ্যাস সরবরাহে সুখবর, জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ১২.৫ মিলিয়ন ঘনফুট ◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। সদর দক্ষিণ থানা-পুলিশ জানায়, এই ঘটনার নেপথ্য কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষকের নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী একমাত্র সন্তান অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে বের হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর আজ শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামে অবস্থিত লালমাই পাহাড়ের একটি নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ।

advertisement

নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

পুলিশ, পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে ও স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শুক্রবার রাতেই অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

advertisement

এদিকে সন্তান নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকুল আকুতি জানিয়ে একটি পোস্ট দেন মা ড. নাহিদা বেগম। ফেসবুকে তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোর করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

সন্তানের জন্য মায়ের এই আকুল আকুতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে কোটবাড়ি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ দুপুরে লালমাই পাহাড়ের একটি নির্জন জায়গায় এক কিশোরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও অপ্রতিমের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।

advertisement

নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। সদর দক্ষিণ থানা-পুলিশ জানায়, এই ঘটনার নেপথ্য কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিশোর অপ্রতিমের এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা এই নিদারুণ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

  • সর্বশেষ