শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জেরে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ফেডারেল রিজার্ভ থেকে এ বছর সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল, তা-ও ফেকাশে হয়ে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (১৩ এপ্রিল, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,৭১৮.৯৮ ডলারে। যা গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৪২ ডলারে কেনাবেচা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক শূন্য দশমিক ৪ শতাংশ শক্তিশালী হয়েছে। পাশাপাশি তেলের দাম লাফিয়ে বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়েছে।

 

  • সর্বশেষ