শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:১০ রাত
আপডেট : ২২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ প্রণালি সংকটে এলএনজি দাম দ্বিগুণ, ৯ কার্গো কিনেছে বাংলাদেশ

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির আঁচ লাগচ্ছে পুরো বিশ্বে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি অবরোধের মুখে বড় ধরনের ধাক্কার সম্মুখীন বৈশ্বিক জ্বালানি বাজার। এমন পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সংকট সামলাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 

এরই ধারাবাহিকতায় প্রয়োজনীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসের জন্য ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে বাংলাদেশ। এর মধ্যে ৮ কার্গোই কেনা হয়েছে স্পট মার্কেট থেকে, যার জন্য দ্বিগুণ দাম দিতে হচ্ছে সরকারকে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এপ্রিল মাসের জন্য মোট ৯ কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে ৮ কার্গো স্পট মার্কেট থেকে এবং বাকি এক কার্গো দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’

এই এলএনজি কিনতে গিয়ে প্রতি এমএমবিটিইউ’তে (১০ লাখ মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট) গড়ে ২১ ডলার করে পড়েছে বলে জানান মিজানুর রহমান। 

যদিও স্বাভাবিক সময়ে এলএনজি কার্গোর প্রতি এমএমবিটিইউ গড়ে ১০ থেকে ১১ ডলার হয়ে থাকে; তবে এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কঠিন হয়ে পড়ায় এ জ্বালানির দাম দ্বিগুণ বেড়েছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়