শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ হাজার কোটি টাকা খরচ বেড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিলে: বাণিজ্য উপদেষ্টা

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের প্রায় দুই হাজার কোটি টাকা খরচ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 
উপদেষ্টা বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের খরচ বেড়েছে। টাকার হিসাবে যেটি প্রায় দুই হাজার কোটি টাকা।  এটি কমিয়ে আনতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার।
 
 ভারত, পাকিস্তান বা চীন কোনো বিষয় নয়, সব দেশের সঙ্গেই সরকার বাণিজ্য বাড়াতে চায় জানিয়ে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে, সেটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে তিন মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত রেখেছে। এ সময়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি দ্রুত কমার কোনো সুযোগ নেই। তবে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কাজ করছে। অর্থনৈতিক সক্ষমতা এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা হবে।
 
সরকারি গুদামে চালের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে নতুন ধানের চাল আসতেই আগামী দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমে আসবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়