শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩০ সালের মধ্যে পোশাক খাতেই ১০০ বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব: বিজিএমইএ

মনজুর এ আজিজ: [২] এ ক্ষেত্রে এলডিসি-উত্তর ২০২৬ সালের পর সরকারের নগদ প্রণোদনার বিকল্প সহায়তা প্রয়োজন হবে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি।

[৩] শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিজিএমইএ সভাপতি। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

[৪] অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্য, বিজিএমইএর  সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক পরিচালক, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরীসহ  বিজিএমইএর অন্যান্য নেতা। 

[৫] বিজিএমইএ সভাপতি জানান, দেশের রপ্তানি আয়ের ৮৫ ভাগের জোগান দিয়ে পোশাক শিল্প অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে অবদান রাখছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। চলমান বৈশ্বিক সংকটের নেতিবাচক প্রভাব এড়াতে পোশাক খাতে সরকারের নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএএ/এসবি/এনএইচ

  • সর্বশেষ