শিরোনাম
◈ এশিয়ার উন্নয়ন মডেলের ‘শেষ ভরসা’ কেন হতে পারে বাংলাদেশ? এআই যুগে শিল্পায়ন নিয়েই বড় প্রশ্ন ◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

মো. আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ায় রাজু মণ্ডল (২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে ঢাকা-বগুড়া ২য় বাইপাস মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী। 

ওসি জানান, বুধবার বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাজুর অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য রাজুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ওসি আরো জানান, এ ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়