শিরোনাম
◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি ◈ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ ◈ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে হবে পরীক্ষা, এসএসসির ফল ১০ আগস্ট ◈ ভিআইপি-সিআইপিদের নিরাপত্তা প্রোটোকলে ব্যতিক্রম হবে না: সরকার ◈ শেখ হাসিনাকে কথা বলার সুযোগ কেন দিল ভারত, প্রশ্ন বিএনপির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৮ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

নিশাত আহমেদ

কামাল শিশির, রামু (কক্সবাজার): কক্সবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে নিশাত আহমেদ (২৫) নামের এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নিশাত শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বাড়ির মালিক গফুর সওদাগর বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আমার মেয়েরা বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমের দিকে যায়। বরাবরের মতোই তার রুমের দরজা ভিড়ানো ছিল। ধাক্কা দিতেই খুলে যায়। এ সময় মেয়েরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরবর্তীতে ৯৯৯ নম্বরে কল করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়