শিরোনাম
◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি ◈ ড.আসিফ নজরুল এর চ্যালেঞ্জ: ‘প্রমাণ দেখান, নইলে অপপ্রচার বন্ধ করুন’

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৪ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা পিবিআই কার্যালয়ে চুরি, আটক ৪

পিবিআই কার্যালয়

আল আমিন : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কুমিল্লা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে পিবিআইয়ের সদস্যরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে।

তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন পিবিআই কুমিল্লার পরিদর্শক তৌহিদুল ইসলাম।

রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় একটি ভাড়া করা বহুতল ভবনের নিচতলা থেকে এসব মালামাল চুরির ঘটনা ঘটে।

তবে সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। সোমবার রাতে পিবিআই, কুমিল্লার পরিদর্শক তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই, সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে কার্যালয়ের নিচতলার একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা।

ভেতরে ঢোকার আগে ভবনের প্রবেশ পথের সিসিটিভি ক্যামেরা উপরের দিকে ঘুরিয়ে রাখা হয়। পরে একটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, দু’টি ফিঙ্গারপ্রিন্ট মেশিন, ৫টি ল্যাপটপ এবং ১৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা।

সকালে চুরির বিষয়টি টের পেয়ে চোরদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেন পিবিআই কর্মকর্তারা। পরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুপুরের মধ্যেই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেন তারা।

পিবিআইয়ের পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সকল মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতরা আগেও জেলার বাইরে বিভিন্ন অফিসে চুরি করেছে বলে স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

চক্রটিতে আরো কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়