শিরোনাম
◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৯:৫৩ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়