শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের পরিবর্তে গ্রেপ্তার, জামিন পেলেন সেই নারী 

শাহাজাদা এমরান: [২] সোমবার  কুমিল্লার নাঙ্গলকোট থানা সিনিয়র জুডিশিয়াল ৫নং আমতলী আদালতের বিচারক এ এইচ এম আলাউদ্দিন মাহমুদ জামিন মঞ্জুর করেন। 

[৩] গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আদালতের নজরে এনে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী উত্তম কুমার মজুমদার।  

[৪] রোববার পুলিশ আদালতে আনোয়ারা বেগমের রিমান্ড চাইলে আদালত রিমান্ড নামঞ্জুর করে আনোয়ারাকে জেল হাজতে পাঠান। পরে সোমবার আবার জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে।

[৫] চলতি বছরের ১৭ জুলাই কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির চান্দপুর  গ্রামের মুন্সি মিয়ার ছেলে রবিউল ও একই  গ্রামের জাহাঙ্গীরের মেয়ে বিবি মরিয়ম পালিয়ে বিয়ে করে। ২ আগস্ট মেয়ের বাবা জাহাঙ্গীর বাদী হয়ে জামাইসহ একই পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করে। 

[৬] গত বুধবার রবিউলকে বাড়িতে না পেয়ে তার মা আনোয়ারা বেগমকে পুলিশ  তুলে নিয়ে যায়। সম্পাদনা: ইকবাল খান


এসই/আইকে/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়