শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানছড়িতে বিজিবির ওপর আসামির হামলা, টাকা ছিনিয়ে নিলো স্থানীয়রা

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটককৃত ২ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে গেছে স্থানীয়রা। ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৪ টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের হামলায় ৫ বিজিবি সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এ খবর জানিয়েছেন, বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর।

সূত্র যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার পানছড়ির লোগাং ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিসহ জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় টাকা ও আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। উচ্ছৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অতিরিক্ত বিজিবি সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) অনীক কুমার দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ