শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ০৯ জুন, ২০২৩, ০২:১০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাবুল খাঁন, বান্দরবান: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বান্দরবান জেলা শাখার ১৩ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১০ জুন) অরুণ সারকী টাউন হলে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ জুন) বেলা ১২টায় ত্রি-বার্ষিক সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগের বান্দরবান জেলা শাখার সভাপতি সাদেক হোসেন চৌধুরী বলেন- ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের জেলা শাখার সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন- বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। সভাপতি পদে ৫ জন এবং সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী হয়েছেন। জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন থেকে ৩৯২জন কাউন্সিলর ভোট প্রদানের মাধ্যমে আগামী তিন বছরের জন্য জেলার নেতৃত্ব নির্বাচিত করবেন বলে জানান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী। 

মিট দ্য প্রেস অনুষ্টানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সমপাদক অজিত কান্তি দাশ, দপ্তর সম্পাদক অনিল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মনিরুল ইসলাম মনু, উপপ্রচার সম্পাদক আবুল কালাম মুন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিং থোয়াই অং মারমাসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ