শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ১১:৩১ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মোস্তাক আহমেদ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয় নিখোঁজের ৭ দিন পর সাদেক শিকদার নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে সোনারগাঁ উপজেলার মেনিখালী সেতুর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদেক শিকদার কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলা গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁ উপজেলার বাড়ীমজলিশ এলাকায় মেয়ের সঙ্গে বসবাস করতেন।

নিহতের মেয়ের জামাই মোসলেউদ্দীন বলেন, সাদেক শিকদার গত ১৬ মে আসরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন। পরে এই ঘটনায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

  • সর্বশেষ
  • জনপ্রিয়