শিরোনাম
◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন ◈ শেখ হাসিনার দে‌শে ফিরে আসার জল্পনা থাকলেও বাস্তবতা ভিন্ন ◈ নামজারির ফাইলে গোপন সংকেতে দ্রুত সেবা, ঘুষ না দিলে বাতিল আবেদন! মিরসরাই ভূমি অফিসে অনিয়মের অভিযোগ ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদ: টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে ১ হাজার টাকা, বাড়ছে আরও নানা সুবিধা ◈ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সর্তকতার কারণ কী? ◈ এফ-৩৫ যুদ্ধবিমানই এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ◈ এলপিজির নামে প্রতারণা: এক মাসের সিলিন্ডার ১৫ দিনে শেষ, দেখা গেল গ্যাসের সঙ্গে মেশানো হয়েছে পানি ◈ অ‌স্ট্রিয়ার বিরু‌দ্ধে ম‌্যাচ নি‌য়ে অস্ব‌স্তি‌তে আ‌ছেন আর্জেন্টিনার কোচ লিও‌নেল স্কালোনি ◈ সমীকরণ বল‌ছে, গ্রু‌পের শেষ ম‌্যা‌চে ব্রাজিল স্কটল্যান্ডের কাছে হে‌রে গে‌লে‌ও বাদ পড়ার সম্ভাবনা কম!

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০২:০৩ রাত
আপডেট : ২০ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: পাল্টা হামলায় ২০০ মার্কিন সেনাহানির দাবিকে অস্বীকার সেন্টকমের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি তাদের ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর অংশ হিসেবে হামলা চালিয়ে মার্কিন সৈন্যদের উপর বড় ধরনের সফল কৌশলগত আক্রমণ চালিয়েছে। ওই অনুসারে এতে অন্তত ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি মার্কিন রণতরী বা বড় সামরিক জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এসব দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেন্টকমের একজন মুখপাত্র বলেছেন, ‘আইআরজিসির যে দাবিগুলো করা হয়েছে, সেগুলো সঠিক নয়। আমাদের কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এবং ২০০ জন মার্কিন সেনাসৈন্য হতাহত হওয়ার কোনো প্রমাণ নেই।’

সেন্টকম আরও জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলার বেশিরভাগ অংশ প্রতিহত করেছে এবং মার্কিন বাহিনীর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: তাস নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়