শিরোনাম
◈ পরাজয়ের সম্ভাবনা জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত জোট ? ◈ নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার:  তথ্যমন্ত্রী ◈ বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণে ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন ◈ ২ ঘন্টার সংক্ষিপ্ত সফরে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী ◈ ক্রীড়া প্রতিমন্ত্রীর অসন্তোষ, কমলাপুর স্টে‌ডিয়া‌মের প্রশাসক বরখাস্ত ◈ বিটিভির ডিজি নিয়োগের প্রজ্ঞাপনে ভুল, আসছে সংশোধিত প্রজ্ঞাপন ◈ খে‌লোয়াড়‌দের ১৪ মাস ধরে বেতন দেয় না বসুন্ধরা কিংস ◈ হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত, ঘোষণা বুধবার

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর সদর হাসপাতালের রান্না ঘরে নিজ হাতে খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

মিজান লিটন : চাঁদপুরে আকস্মিক পরিদর্শনে এসে হাসপাতালের রান্না ঘরে গিয়ে নিজ হাতে খাবার নিয়ে খেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত।

রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখেন।পরে রাগ খোভ নিয়ে সেখান থেকে বের হয়ে দুপুরে মন্ত্রী চলে আসনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। এই সময়  হাসপাতালের রোগীদের খাবার মন্ত্রী নিজে খেয়ে মান যাচাই করেন এবং খাবারের প্রশংসা করেন।

এসময় পুরো হাসপাতাল ঘুরে দেখেন ও রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সাথে কথা বলেন। স্বাস্বসেবার ব্যবস্থা পরিদর্শন করেন শেষে পরে তিনি সাংবাদিকদের সাথে চাঁদপুরের স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

এরপর বিকাল ৩টায় মন্ত্রী জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এই হাসপাতালের সমস্যাগুলো অবগত হন এবং পরবর্তী নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।

মন্ত্রীর এসব পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়