শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ ১৪ মাস পর সিলেটে মিলল করোনা রোগী

সিলেটে দীর্ঘ ১৪ মাস পর আবারও করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আনসার মিয়া (৫৫) নামের এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।

শনিবার (৮ আগস্ট) রাতে রোগীকে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাত ১০টায় কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত আনসার মিয়ার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। হৃদ্‌রোগের চিকিৎসার জন্য তিনি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। সেখানে এনজিওগ্রাম করার আগে তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

পরে তাকে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২০২৫ সালের ১৫ জুন সিলেটে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর দীর্ঘ সময় সিলেটে নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি। দীর্ঘ ১৪ মাস পর আবারও করোনা শনাক্ত হওয়ায় বিষয়টি নিয়ে স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, ৫৫ বছর বয়সী আনসার মিয়ার শরীরে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে আমাদের হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ