শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তা নির্মাণ শুরু

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার পৌরসভার দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকায় কক্সবাজার পৌরসভার অর্থায়নে ৪টি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃষ্টির কারণে কিছু দিন বন্ধ থাকার পর আজ সকালে বায়তুন নুর জামে মসজিদ সড়কে কাজ শুরু করা হয়। এসময় ঘোনারপাড়া বড় কবরস্থান সমাজ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম শাহজাহান, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়মুন আমিন, বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশেদুল মজিদ, সমাজ কমিটির সদস্য যথাক্রমে মোঃ আলম, আবদুস সালাম, হাফিজুর রহমান, জসিম উদ্দিন, মোঃ আবুল কাশেম, মনজুর আলম, আবদুর রহিম, ইয়াসির, মোঃ সেলিম বাবুলসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক ও বায়তুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল মজিদ জানান, দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার আলমগীর টাওয়ার থেকে বাদশাঘোনা পর্যন্ত সেগুনবাগিচা আবাসিক এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন কর্মকাণ্ড থেকে অবহেলিত ছিল। এলাকাবাসী পৌরসভার কর পরিশোধ করলেও রাস্তাগুলোর কোন উন্নয়ন হয়নি। এতে শিক্ষার্থী, রোগী, পথচারী ও এলাকাবাসীর দূর্ভোগ লেগে ছিল। দীর্ঘদিন পর হলেও উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ায় কক্সবাজার পৌরসভার প্রশাসক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তাসহ পৌর কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সেগুনবাগিচা আবাসিক এলাকা সমাজ কমিটির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ঘোনারপাড়ার সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে কেফায়েত উল্লাহ আবুর বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিমের বাড়ি পর্যন্ত, সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে মোবারকের বাড়ি পর্যন্ত ও সেগুনবাগিচা আবাসিক এলাকার প্রধান সড়ক থেকে বায়তুন নুর জামে মসজিদের শেষ প্রান্ত পর্যন্ত ৪টি রাস্তা নির্মাণ কাজ হাতে নেয় কক্সবাজার পৌরসভা।

  • সর্বশেষ