শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০১:১০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮-এর সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের (৭২)।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।

জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বড় ভাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল রাতে তিনি মারা গেছেন। তার মরদেহ বাংলাদেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Advertisement

কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তিনদিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। মাল্টিঅর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অবশ্য কলকাতায় তাকে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। তবে তার এলাকায় গুঞ্জন ছিল তিনি কলকাতায় চলে গেছেন। মৃত্যুর সময় জোয়াহেরুল ইসলামের পাশে ছিলেন তার স্ত্রী ও এক মেয়ে। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন।

জোয়াহেরুল ইসলামের ঘনিষ্ট ছিলেন এমন কয়েকজনের সূত্র থেকে জানা গেছে, প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের দেহ বাংলাদেশে নিয়ে যেতে চায় তার পরিবার। দেশে নিজ গ্রামের বাড়ির মাটিতেই তার কবর দিতে চান। এজন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করছেন তারা। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত পেলে কলকাতা দূতাবাস থেকে এনওসি মেলার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছেন। উৎস: সমকাল।

 

  • সর্বশেষ