শিরোনাম
◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ◈ মীর মুগ্ধসহ ১১ জন হত্যা: আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আজ

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ

বিক্ষোভ

মো. অপু রহমান: সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন ও আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতারা।

এ সময়ে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আইনজীবী ফোরামের নেতারা সুপ্রিম কোর্টে আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশের বর্বরোচিত নির্যাতন ও আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এছাড়াও আইনজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ সভাপতি এড. আজিজুল হক হান্টু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড. এইচএম আনোয়ার প্রধানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির  সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিকুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরাম নেতা এড. মশিউর রহমান শাহিন, এড. মাহমুদুল হক আলমগীর, এড. গুলজার হোসেন, এড. কামাল হোসেন, এড. কাজী আঃ গাফফার, এড. সালাহউদ্দিন ভূইয়া সবুজ, এড. আলম খান, এড. মামুন মাহমুদ মিয়া, এড. কাওসার আলম চৌধুরী টুটুল, এড সামসুল আরেফিন টুটুল, এড. মোশাররফ হোসেন, এড. রোকনউদ্দিন, এড. কামাল হোসেন মোল্লা, এড. নজরুল ইসলাম মাসুম, এড. মাইনুদ্দিন রেজা, এড. আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. লিজা, এড. হাবিবুর রহমান, এড. রাসেল প্রধান, এড. সারোয়ার জাহান, এড. হাফিজুর রহমান মাসুম, এড. শেখ আনজুম আহমেদ রিফাত, এড. রাসেল প্রধান, এড. ফজলুর রহমান ফাহিম, এড. নয়ন ঢালী, এড. আবুল কালাম আজাদ, এড. কেএম সুমন, এড. আদনান মোল্লা প্রমুখ।

গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ শতাধিক আইনজীবী ও সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে। প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়