শিরোনাম
◈ চামড়া ছিলে ফরিদাকে ৫০ টুকরো করেন লাইলী, বের হলো আরও লোমহর্ষক তথ্য ◈ ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে? ◈ পাহাড়কে অস্থিরতার ছক ৩ সশস্ত্র গোষ্ঠীর ও সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের ◈ মাদকের বাক্সে ফুটবলার আ‌র্লিং হালান্ডের ছবি! উদ্ধার ২০০ কো‌টি টাকার ৪৬৯ কেজি কোকেন ◈ এশিয়ান গেম‌সে ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই হ‌বে শুধু পদকের জন‌্য ◈ প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনে ১০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক ◈ আত্মগোপনে থাকা নানক কীভাবে দেশ ছাড়লেন, জানালেন আনন্দবাজারকে ◈ ঢাকার সড়কে অটোরিকশার রাজত্ব : ব্যাটারি চার্জে ৩ হাজার কোটি টাকার অবৈধ লেনদেন ◈ তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতার বিদায়ী সাক্ষাৎ, আসছে নতুন কমিটি ◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়?

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২১ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমাজ উন্নয়নে অসামান্য অবদান

শ্রেষ্ঠ জয়িতা হলেন পৌর মেয়র নায়ার কবির

শ্রেষ্ঠ জয়িতা হলেন পৌর মেয়র নায়ার কবির

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার মেয়র নায়ার কবির। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) চট্রগ্রামে সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নায়ার কবিরের হাতে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার সম্মাননা তুলে দেন বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি।

মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ব্যবস্থাপনায় এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর অধিকার, উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার বৈষম্যবিহীন স্বাবলম্বী ও বাসযোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার বিগত কয়েক বছর যাবৎ "জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক এক অনন্য কর্মসূচি বাস্তবায়ন করছে। এবছর বিভাগীয় পর্যায়ে ২০২১ সালের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চট্রগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়