শিরোনাম
◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চসিকের প্রকল্প পরিচালককে মারধরের অভিযোগ

শেখ দিদার,চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২৫০০ কোটি টাকার প্রকল্পে কাজ না পেয়ে প্রকল্প পরিচালকের কার্যালয়ে ঢুকে প্রকল্প পরিচালককে মারধর করার অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। 

২৯ জানুয়ারি (রোববার) বিকালে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। উত্তেজিত ঠিকাদারেরা এ সময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলক ভেঙে ফেলেছে বলে জানা যায়।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, আন্দরকিল্লার পুরোনো নগর ভবনে সাধারণ সভা শেষে বেলা পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় প্রায় ২০-২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে পড়ে এবং কথা বলার এক পর্যায়ে প্রকল্প পরিচালকের ওপর অতর্কিতভাবে হামলা করেন ঠিকাদাররা। এ সময় ঠিকাদাররা ওই প্রকল্প পরিচালককে কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন।

হামলার এক পর্যায়ে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ অন্যান্য অনেক সামগ্রি ভেঙে ফেলে। প্রায় মিনিট দশেক অবস্থান করে তারা এ হামলা চালান বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। হামলা ও মারধরের পর পরই ঠিকাদাররা দ্রুতই সিটি করপোরেশন থেকে সটকে পড়েন। 

প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর দাবি, তদবির করে কাজ না পাওয়ায় ঠিকাদাররা কার্যালয়ে ঢুকে তার ওপর এই হামলা চালিয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। হামলার অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এই প্রকল্পের পরিচালক নিয়োগের বিষয় নিয়ে অনেক জলঘড়িয়ে শেষ পর্যন্ত মো. গোলাম ইয়াজদানীকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী থেকে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ