শিরোনাম
◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে? ◈ ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’? ◈ এবার ভোটার তালিকা থেকে নাম বাদ প্রকাশ রাজের, যা বললেন অভিনেতা (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় (ভিডিও) ◈ বাংলাদেশে আমদানি বাড়ছে না, এলসি খোলা বেড়েছে ৭ শতাংশ: কী বলছে অর্থনীতির চিত্র? ◈ সিলেটে এক বাসা থেকে ৩ মরদেহ উদ্ধার ◈ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব:তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ কেন পালন করা হয় আখেরি চাহার সোম্বা, আমল কী?

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৪০ ভারতীয় প্রবাসী ক্রিকেটার বিশ্বকাপে, মুগ্ধ নরেন্দ্র মোদি

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন ৪০ জন প্রবাসী ভারতীয় ক্রিকেটার। টুর্নামেন্টে অংশ নেওয়া ২০ দলের মধ্যে অন্তত ১১টিতেই আছে ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার। চলতি বিশ্বকাপে বড় দলগুলোর সাথে সমানে সমানে লড়াই করেছে ছোট দলগুলো। এর পেছনে রয়েছে প্রবাসী ক্রিকেটারদের অবদান।

বর্তমানে চলছে সুপার এইটের খেলা। কানাডা, ইতালি, যুক্তরাষ্ট্রের মতো দলগুলো শেষ আটে না উঠতে পারলেও তারা একেবারে খারাপ করেননি। এই দলগুলোর হয়ে খেলা প্রবাসী ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ নরেন্দ্র মোদি। আজ ‘মন কি বাত’ নামক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। ---- ডেই‌লি ক্রিকেট

নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ‘মন কি বাত’ অনুষ্ঠানের একটি অংশ শেয়ার করেছেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এখন নিশ্চয়ই আপনারা সকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। আমি নিশ্চিত ম্যাচ দেখার সময় কোনো ক্রিকেটার আপনার চোখে পড়েছে। হয়তো সে অন্য দেশের জার্সি পরে খেলছে। কিন্তু তার নাম শুনে বুঝতেই পারছেন তিনি আমাদেরই দেশের। এই মুহূর্ত কিছুটা হলেও আনন্দ দেয়। কারণ, সে ভারতীয় বংশোদ্ভূত। তবে তার পরিবার যেখানে রয়েছে, সে সেই দেশের হয়ে খেলছেন।

বিশ্বকাপে বেশ ভালো করেছে কানাডা। দলটির হয়ে সেঞ্চুরি করেছেন যুবরাজ শর্মা। যিনি কিনা ভারতীয়। এছাড়াও কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ারও জন্ম ভারতের পাঞ্জাবে।

এই প্রসঙ্গে মোদি বলেন, ‘কানাডায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। সে দলের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম পাঞ্জাবের গুরুদাসপুরে। নবনীত ঢালিওয়াল চণ্ডীগড়ের ছেলে।

যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলেও রয়েছে একাধিক ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মোনাঙ্ক প্যাটেল। এছাড়াও সৌরভ নেত্রভালকার, মিলিন্দ কুমাররাও করছেন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব।

যুক্তরাষ্ট্রে প্রবাসী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রে দলে অনেক ক্রিকেটার আছে যারা ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছে। মোনাঙ্ক প্যাটেল গুজরাট অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছে। মুম্বাইয়ের সৌরভ, হরমীত সিং এবং দিল্লির মিলিন্দ কুমারকে নিয়ে আজ আমেরিকা গর্ববোধ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়