শিরোনাম
◈ নবম পে-স্কেলের বেতন কাঠামো প্রকাশ ◈ লর্ডসে পাকিস্তানের ভরাডুবি, সি‌রিজ জিত‌লো ইংল‌্যান্ড ◈ মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেলের প্রস্তাব অনুমোদন, জানুন প্রজ্ঞাপন ও বেতন কার্যকরের তারিখ ◈ আসিম মুনিরের অস্ত্র কারখানা পরিদর্শন : পূজার আগে পাকিস্তানের হামলার শঙ্কা, নজরদারি বাড়িয়েছে ভারত ◈ ‘পরীক্ষিত’ সিল ছাড়া মাংস বিক্রি করলে দোকান বন্ধ: ডিএসসিসি প্রশাসক ◈ সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ◈ যুব এশিয়ান কাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি বাংলাদেশ ও উজবেকিস্তান ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর, ৭ সেপ্টেম্বর থেকে মূল টাকা তুলতে পারবেন গ্রাহকেরা ◈ রা‌তে নারী এশিয়া কা‌পে ইন্দোনেশিয়ার বিরু‌দ্ধে ম্যাচ দিয়ে লড়াই শুরু বাংলা‌দে‌শের ◈ পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বাস উল্টে আহত ৮

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদর দক্ষিণে ইউএনও এবং এসিল্যান্ড’র নেতৃত্বে মাটিখেকোদের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর অভিযান

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের লালবাগ বাজার সংলগ্ন এলাকায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় এবং সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার-এর নেতৃত্বে বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। মাটি কাটার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে মাটি কাটার সঙ্গে জড়িতরা ভেকু ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে প্রশাসনের সদস্যরা স্থানীয়দের নিয়ে জমির মালিক শাহজাহানের বাড়িতে গেলে তাকেও পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সরে পড়েন বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ভেকুর চাবি না থাকায় সেটি জব্দ করতে তাৎক্ষণিকভাবে সমস্যার সৃষ্টি হয়। তবে ইউএনও’র কঠোর নির্দেশনায় ভেকুটি যেকোনো উপায়ে জব্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর রিজার্ভ সিএনজির মাধ্যমে একজন ইঞ্জিনিয়ারকে এনে ভেকু চালু করা সম্ভব হয়। পরে রেকারের সহায়তায় সেটি উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

রাতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসিল্যান্ড সজীব তালুকদার বলেন, ফসলি জমির মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। যারা পালিয়ে গেছে, তাদের পরিচয় শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি অভিযানে সহযোগিতার জন্য আনসার ও পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং অবৈধ মাটি কাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • সর্বশেষ