শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ১১:২৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃটিশ কাউন্সিলরের সঙ্গে মৌলভীবাজার জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

কাউসার ইকবাল: গতকাল দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন। সাথে ছিলেন গর্বীত পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ও দুই বোন।

মৌলভীবাজারের সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনায় অংশ নেন জেলার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা প্রশাসক জেলার উন্নয়ন ও বিভিন্ন কর্মকান্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে প্রবাসে ছড়িয়ে থাকা মৌলভীবাজার জেলার নাগরিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি আসার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কর্মকান্ডে মৌলভীবাজার জেলার প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি অভিভূত।

বৃটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন বলেন, আমি নিজে বৃটিশ নাগরিক হলেও মন পড়ে থাকে নিজ এলাকায়। আমি সবসময় ভাবি আমার এলাকার মানুষ কিভাবে আরও ভালো থাকবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রজন্মরা দেশ-বিদেশে আরও সুনামের সাথে ভূমিকা রাখতে পারে। আমি এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করি, কাজ করার আগ্রহ প্রকাশ এবং সচেষ্ট থাকি। তিনি জেলা প্রশাসকের আহ্বানে সারা দিয়ে বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবেন। বিশেষ করে উনার নির্বাচনী এলাকায় প্রবাসীদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে উদ্যোগী হবেন।

জেলা প্রশাসকের সাথে সাক্ষাতের সময় জেরিনের সাথে ছিলেন উনার গর্বিত বাবা এইড বাংলাদেশ কমিউনিটি ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, লেবার পার্টির ফান্ড রাইজিং কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী লিটন, ছোট বোন হিথরো বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা লাবিবা লাবিবা চৌধুরী জেবিন, দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাসনিম চৌধুরী নাদিয়া।

উল্লেখ্য, শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন। তিনি যুক্তরাজ্যের হ্যারো এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে সর্ব কনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তিনি শ্রীমঙ্গলের একমাত্র নারী যিনি অসামান্য অবদান রেখে শ্রীমঙ্গলবাসীকে গর্বীত করেছেন। 

প্রতিনিধি/এমএইচ