শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৩:০৫ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১২ 

আর্জেন্টিনা- ব্রাজিল সংঘর্ষ

মাজহারুল ইসলাম : লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় শনিবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলার পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১২জন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ওই গ্রামে দুই গ্রুপের মধ্যে বিতর্ক হয়। এর জেরে শনিবার সন্ধ্যায় ওই গ্রামের আর্জেন্টিনার সমর্থক আব্দুল্লাহ আল মামুন ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা নামিয়ে চুরির অভিযোগ তুলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের দুই পরিবারের লোকজন খবর পেয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম রোববার সকালে জানিয়েছেন, মূলত পতাকা নামানোর ঘটনাকে কেন্দ্র করেই এ সংঘর্ষ  ঘটেছে। খবর পেয়েই তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে কোন পক্ষই  লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।   

এমআই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়