শিরোনাম
◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমার পৌর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

রতন কুমার, ডোমার (নীলফামারী) : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি ও ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, শাওন ইসলাম ও বর্তমান দেশের খুনগুম হত্যা ইত্যাদি বিষয়ে নিয়ে নীলফামারীর ডোমার পৌর বিএনপি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১ অক্টোবর) দুপুরে ডোমার পৌর বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন দেবীগঞ্জ রোড পাট গুদাম মাঠে সভার আয়োজন করেন।

পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. মোজাফফর আলী, সিনিয়র সহ সভাপতি মনসুর আলী, সহ সভাপতি শফিক হাসান, সাংগঠনিক সম্পাদক আজাবুল ইসলাম, শ্রমিক দল সভাপতি মেরাজুল ইসলাম, বিএনপি নেতা তমিজ উদ্দিন, পৌর যুব দলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, যুগ্ন আহবায়ক হাসানুর আলম রিমুন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুল ইসলাম সজিব,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয় প্রমূখ।

  • সর্বশেষ