শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৮ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন-মদসহ মা ও ছেলে গ্রেপ্তার

ইফতেখার আলম, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী গোদাগাড়ী উপজেলায় আড়াই কোটি টাকা মূল্যের হেরোইন ও দেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের বসত বাড়ির ড্রেসিং টেবিল থেকে ২ কেজি ৬০০ গ্রাম হেরোইন ও টেবিলের পেছন থেকে ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে র‌্যাব । 

গ্রেপ্তারকৃতরা হলো মাদারপুর গ্রামের মোছা. আরজান বেগম (৬৪) ও তার ছেলে মো. মাহাবুর (৩৯)।

শনিবার রাতে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়েছে।

উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য ২ কোটি ৬০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়