শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

দেশের বর্তমান সংসদীয় কার্যক্রম ও বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের মধ্যে চলছে তুমুল আলোচনা।

রবিবার (১২ এপ্রিল) মধ্যরাতে ৫১ মিনিট ১৮ সেকেন্ডের তার এক ফেসবুক লাইভ ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। যেখানে তিনি সংসদীয় কার্যক্রম নিয়ে খোলাখোলি কথা বলেছেন। 

লাইভে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশন বর্তমান সরকার কোনো আলোচনা ছাড়াই বাতিল করেছে। তার মতে, এর ফলে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। 

এছাড়া তিনি অভিযোগ করেন, আগে স্বাধীনভাবে কাজ করা মানবাধিকার কমিশনকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। ফলে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের প্রভাবাধীন করা হয়েছে, যা বিচার বিভাগের নিরপেক্ষতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্থানীয় সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি দাবি করেন, নতুন আইনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের যেকোনো সময় অপসারণের সুযোগ রাখা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী হতে পারে।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, সরকারি দলের সদস্যরা দীর্ঘ সময় বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও বিরোধী দলকে সীমিত সময় দেওয়া হচ্ছে। এমনকি বিল পাসের আগে পর্যাপ্ত সময় না দিয়ে দ্রুত অনুমোদন নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্যাংক খাত নিয়েও গুরুতর অভিযোগ তোলেন হাসনাত আব্দুল্লাহ। তার বক্তব্য অনুযায়ী, বড় অঙ্কের অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্তদের জন্য এমন আইন করা হয়েছে, যেখানে অল্প অংশ ফেরত দিলেই তারা পুনরায় মালিকানা ফিরে পেতে পারে। তিনি এটিকে “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়মকারীদের পুনর্বাসন” হিসেবে আখ্যা দেন।

এছাড়া তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচিতে আহত ব্যক্তিদের ব্যবহার করে বিরোধী দলকে লক্ষ্য করে স্লোগান দেওয়ানো হয়েছে, যা তিনি অনৈতিক বলে উল্লেখ করেন।

লাইভের শেষাংশে হাসনাত আব্দুল্লাহ সরকারকে জনগণের কাছে জবাবদিহিতার আহ্বান জানান এবং রাজনৈতিক কর্মীদের অন্ধ আনুগত্য পরিহার করে নেতাদের গঠনমূলক সমালোচনা করার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়