শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলীতে নারী টেইলারকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা!

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে তালাকপ্রাপ্ত নারী টেইলারকে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগে আদালতে মামলা করেছে ভুক্তভোগী নারী। 

রবিবার (১২এপ্রিল) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি মামলাটি আমলে নিয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। 

মামলায় বিবাদী করা হয়েছে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের সোনাউঠা গ্রামের বাসিন্দা মো: শামসু চৌকিদারের ছেলে মোঃ মামুন চৌকিদার (৩৫)।

বাদীর অভিযোগে থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী ওই নারী তালাকপ্রাপ্ত হয়ে সোনাউঠা গ্রামে রাস্তার পাশে দোকান দিয়ে কাপড় সেলাইয়ের কাজ করছেন। বাদী বিবাদীর দোকানের পাশেই  মামুন ফার্মেসি দেয়। মামুনের বাবা ইউনিয়নের চৌকিদার। ভুক্তভোগী নারীকে রিলিফের চাল পাইয়ে দেওয়ার কথা বলে মামুন নারীর সঙ্গে সখ্যতা গড়ে তোলে। মামুন প্রায়ই ওই নারীর দোকানে যেত।

Advertisement

প্রথম ঘটনার দিন গত বছরের ২৭ আগস্ট বেলা অনুমান ২টার সময় ওই নারী তার দোকানের পেছনের বারান্দায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই ফাঁকে মামুন নারীর দোকানে ঢুকে নারীর বিছানায় বসে নারীর শরীরে হাত দিয়ে স্পর্শ করে। এমন সময় নারীর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে সে চিৎকার দেয়। মামুন নারীর মুখ চেপে ধরে বিছানায় চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে মামুন নারীকে গলা টিপে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের পর ভিডিও ধারণ করে। নারীকে মামুন বলে যায়, ধর্ষণের কথা কারো কাছে বললে ভিডিও ভাইরাল করে দেবে।

ভুক্তভোগী ওই ভিকটিম নারী বলেন, ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় ও বিয়ে করার প্রলোভন দেখিয়ে মামুন আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের ফলে আমি অন্তঃসত্ত্বা হলে মামুনকে বিয়ে করতে বলি। মামুন আমার সন্তান নষ্ট করতে বলে। আমি রাজি না হলে মামুন বলে সন্তান নষ্ট না করলে বিয়ে করবে না। মামুনের কথামতো তার দেওয়া ওষুধ খেয়ে আমার রক্তপাত শুরু হয়। আমি গুরুতর অসুস্থ হলে আমতলীর পূর্ণিমা নামের এক মহিলার নিকট আমাকে নিয়ে মামুন আমার গর্ভের সন্তান নষ্ট করে।

কিছুদিন পর চলতি মাসের ৮ এপ্রিল বিকাল ৩টার সময় মামুন আমার দোকানে এসে বলেন, তোমার সাথে বিয়ের ব্যাপারে কথা আছে। মামুন আমাকে নিয়ে আমার দোকানের বারান্দায় যায়। মামুন বলেন, আগামী শুক্রবার সন্ধ্যার পরে আমি হুজুর নিয়ে আসব। আমাদের বিয়ে হবে। কথা বলার শেষ হলে মামুন আবার আমার সঙ্গে অনৈতিক কাজ করতে চায়। আমি রাজি না হলে আগের মতো জোরপূর্বক মামুন আমাকে ধর্ষণ করে।

একদিন পরে আমি মামুনের দোকানে গিয়ে বলি, শুক্রবার সন্ধ্যার পরে বিয়ে হলে সেখানে কে কে থাকবে। এ সময় মামুন বলে, আমার পক্ষে বিয়ে সম্ভব নয়। আমার স্ত্রী বাড়িতে আছে। তিনি আরো বলেন, আমি ঘটনাটি আমার আত্মীয়-স্বজনদের জানিয়ে আদালতে মামলা দায়ের করি।

 এ বিষয়ে জানতে অভিযুক্ত মামুনের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে সে রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

  • সর্বশেষ