শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটনায় কলেজের পুকুর দখল অভিযোগে তোলপাড়, সম্পৃক্ততা অস্বীকার বিএনপি সভাপতির

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ইটনা সরকারি কলেজের পুকুর ও জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর উপজেলা বিএনপি সভাপতি এসএম কামাল হোসেন ও তাঁর ভাতিজাদের দিকে উঠলেও তিনি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল হোসেন তাঁর অবস্থান স্পষ্ট করেন।

স্থানীয়দের অভিযোগ, কলেজের প্রায় এক একর জমি ও পুকুর জোরপূর্বক দখল করে সেখানে সাইনবোর্ড স্থাপন, পুকুরে বেষ্টনী নির্মাণ এবং স্থাপনা তৈরির জন্য পিলার বসানো হয়েছে। এ কাজে কামাল হোসেনের ভাতিজারা সরাসরি জড়িত এবং তাঁর নেপথ্য ভূমিকা রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন বলেন, তিনি বা তাঁর দলের কোনো নেতাকর্মী কলেজের জমি বা পুকুর দখলের সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।

Advertisement

তিনি আরও বলেন, কলেজের কোনো ক্ষতি হোক, তা আমি চাই না। কলেজের এক ইঞ্চি জায়গাও যেন বেআইনিভাবে কেউ দখল করতে না পারে, সে বিষয়ে আমি সচেষ্ট।

তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাঁর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং সেই সূত্র ধরেই এ দখল কার্যক্রম পরিচালিত হয়েছে।

জানা গেছে, কামাল হোসেনের বড় ভাইয়ের সঙ্গে কলেজের জমি নিয়ে পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি তাঁর ভাতিজারা ওই বিরোধপূর্ণ জমির একটি অংশ দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শ্যামল মিল্কী, ইটনা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি এম.এ. ছালেক, সহসভাপতি মেজান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার বেপারী, সাংগঠনিক সম্পাদক আলীউর মিয়া, উপজেলা জাসাসের সভাপতি ইউসুফ কবীর তোতা এবং উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুছসহ আরও অনেকে।

  • সর্বশেষ