শিরোনাম
◈ ঢাকায় নতুন কমিশনার, কুমিল্লা-সিলেটে নতুন ডিসি ◈ প্রধানমন্ত্রীর নির্দেশনায় মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ১ হাজার শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে : হাবিবুর রশীদ ◈ ২০১৬ সালে ভারতের নোট বাতিলের উদ্যোগের মতোই বাংলাদেশেও ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে! ◈ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ◈ সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান ◈ ইরানে টানা দ্বিতীয় দিনের মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি আইআরজিসির ◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:৩৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধে ফার্নিচার মিস্ত্রি খুন, গ্রেপ্তার ২

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনি দিয়ে এক ফার্নিচার মিস্ত্রিকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কাজল আক্তার ও রোমা আক্তার।

রোববার (১২ এপ্রিল) ভোরে শহীদ  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মিস্ত্রি  মারা যান। বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনার দিন ২৬ মার্চ নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ইতিমধ্যে নয়জন আসামি জামিনে আছেন। নিহতের লাশ ঢাকাতেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। 

নিহত ফার্নিচার মিস্ত্রির নাম মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২)। তিনি উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে একই গ্রামের রহিম, আশিক, কাজু, ফজলু, হোসেন, সজল, শারজাহান, মোফাজ্জল,মাসুম ও পালইকান্দা গ্রামের মো. কামাল জামালের সঙ্গে ফখরুল ইসলামের বিরোধ চলছিল। গত ২৬ মার্চ সকালে ফখরুল ইসলাম গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে আগে থেকে ওত পেতে থাকা বিরোধী পক্ষের সদস্য রহিম, ফজলু ও কাজুসহ তাদের চার ভাই-ভাতিজা এবং আরও কয়েকজন আত্মীয় মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ফখরুল ইসলামকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল সকালে ফখরুল ইসলাম মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়