শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৯:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে অনুমোদনহীন বালু ডাম্পিং পয়েন্টে অভিযান, ৫,৫৫০ ঘনফুট বালু জব্দ ও কারাদণ্ড

​কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের বিভিন্ন স্থানে অনুমোদনহীন বালু ডাম্পিং পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পরিচালিত এই অভিযানে ছয়টি ভিন্ন স্পট থেকে আনুমানিক ৫ হাজার ৫৫০ ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি সরকারি কাজে অসহযোগিতা বা দায়িত্ব পালনে বাধার অভিযোগে এক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ​বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় এর নেতৃ‌ত্বে মঙ্গলবার বিকেলে উপজেলার চাম্বল ও শীলকূপ ইউনিয়নের ছয়টি স্পটে অবৈধভাবে মজুত করে রাখা বালুর বিরুদ্ধে এই অভিযান প‌রিচালনা ক‌রেন।

অভিযানকালে জব্দকৃত মোট ৫ হাজার ৫৫০ ঘনফুট বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ‌পি সদস‌্যদের জিম্মায় রাখা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারা অনুযায়ী এক ব্যক্তিকে ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী থানা পুলিশের এসআই হাক্কানির নেতৃত্বে পুলিশের একটি দল,চাম্বল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. সেলিম, শীলকূপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

অ‌ভিযা‌নের ব‌্যাপা‌রে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামজীদুর রহমান তন্ময় বলেন, অবৈধ বালু মজুত ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাস‌নের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। যারা এ সব অ‌বৈধ কা‌জে জ‌ড়িত থাক‌বে তা‌দের আই‌নের আওতায় এ‌নে শা‌স্তি নি‌শ্চিত করা হ‌বে।

  • সর্বশেষ