শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ২৯০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজে চাষে ঝুঁকছেন কৃষকরা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঝাউগারচর গ্রামের কৃষক সাহেদ আলী বলেন, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে ২২ থেকে ২৫ হাজার টাকার মতো খরচ হয়। ফলন ভালো অইলে এই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ হাজার টাকায় বেচা যায়। আবার পেঁয়াজের পাতা আর ফুল বেইচাও কিছু টাকা আয় করা যায়।

তার মতো এলাকার অনেক কৃষকই এখন মুড়িকাটা পেঁয়াজ চাষে ঝুঁকছেন। কম সময়ে ফলন এবং একই জমি থেকে কয়েক দফায় আয়ের সুযোগ থাকায় পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে এলাকার অনেকেরই। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৯০ হেক্টর জমিতে এ পেঁয়াজের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখানকার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী। বিশেষ করে বেলে-দোআঁশ মাটিতে ভালো ফলন হওয়ায় এ অঞ্চলে দীর্ঘদিন ধরে মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়ে আসছে। সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের মাঝামাঝি জমিতে পেঁয়াজের কন্দ রোপণ করেন কৃষকেরা। রোপণের কিছুদিন পর গাছের পাতা বড় হলে তা বিক্রি করা যায়। এতে কন্দ কেনার খরচের একটি অংশ উঠে আসে। এরপর ৯০ থেকে ১০০ দিনের মধ্যে পেঁয়াজ উত্তোলন করে বিক্রি করতে পারেন তারা।

সরেজমিনে উপজেলার জাঙ্গালিয়া, চরটেকী, তারাকান্দি, চরকাওনা, মুনিয়ারীকান্দা, চরফরাদী ও ঝাউগারচর এলাকা ঘুরে দেখা গেছে, এসব এলাকায় ব্যাপক পরিমাণে পেঁয়াজের আবাদ করা হয়েছে। যার বেশিরভাগই মুড়িকাটা জাতের পেঁয়াজ। মাঠে মাঠে শোভা পাচ্ছে পেঁয়াজের ক্ষেত। চাষিরা পেঁয়াজের ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

চাষিরা জানান, পেঁয়াজ নিত্যদিনের একটি সবজি উপকরণ। নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের জন্য প্রতি বছর এই সময়ে পেঁয়াজের চাষ করেন তারা। মুড়িকাটা পেঁয়াজ মূলত পাতা ও ফুলের জন্য পরিচিত। শীত মৌসুমে পেঁয়াজের পাতা ও ফুল বিক্রি করে বাড়তি আয়ের সুযোগ থাকে। তাছাড়া পেঁয়াজ তো আছেই। পাশাপাশি কম সময়ে ফলন পাওয়ায় এ জাতের পেঁয়াজ আবাদে ঝুঁকছেন তারা।

Advertisement

চরকাওনা গ্রামের কৃষক সুরুজ মিয়া বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই পেঁয়াজ চাষ করে আসছি। আমাদের এলাকায় অনেক কৃষকই মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেন। আমার হিসাবে, এক কানি জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় ১২ মণ কন্দের প্রয়োজন হয়। ফলন ভালো হলে ওই জমি থেকেই ৮০ থেকে ৯০ মণ পর্যন্ত পেঁয়াজ পাওয়া যায়। এবার সার, কীটনাশক, শ্রমিকের মজুরিসহ সব মিলিয়ে আমার প্রায় ৪০-৪৫ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, ‘গত বছর এক কানি জমিতে পেঁয়াজ চাষে প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ৮০ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করেছিলাম। পেঁয়াজ চাষ করে যে বাড়তি আয় হয়, তা দিয়ে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ চালাতে পারি। সংসারের অন্যান্য প্রয়োজনও মেটানো যায়। তাই দীর্ঘদিন ধরে এই চাষের সঙ্গে জড়িয়ে আছি। ফলন ও বাজারদর ভালো থাকলে পেঁয়াজ চাষ আমাদের জন্য বেশ লাভজনক হয়।

মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি পাকুন্দিয়ায় বীজ থেকে পেঁয়াজ উৎপাদনেরও প্রচলন আছে। মৌসুমের শেষ দিকে কৃষকেরা এ পেঁয়াজের চারা রোপণ করেন। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন বাজারেও সরবরাহ করা হয় এখানকার উৎপাদিত  পেঁয়াজ চাষকে কেন্দ্র করে উপজেলায় গড়ে উঠেছে কন্দ ও বীজের ব্যবসা। মৌসুমের শুরুতেই উত্তরবঙ্গ ও ফরিদপুরসহ বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা পেঁয়াজের কন্দ নিয়ে আসেন। এসব ব্যবসার সঙ্গে কৃষকদের পাশাপাশি স্থানীয় বীজ ব্যবসায়ী ও পাইকাররাও যুক্ত। ফলে পেঁয়াজ চাষের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় অনেক মানুষের জীবিকা।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে-ই-আলম বলেন, ‘উপজেলার বেলে-দোআঁশ মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে প্রায় ২৯০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। সাধারণত রোপণের ৯০-১০০ দিনের মধ্যে এ পেঁয়াজ সংগ্রহ করা যায়। পেঁয়াজের পাতা বিক্রি করে কৃষকেরা উৎপাদন খরচের একটি বড় অংশ তুলে আনতে পারেন। এ ছাড়া বীজ থেকে পেঁয়াজ উৎপাদনও হচ্ছে। এ বিষয়ে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে কৃষকেরা ভালো ফসল উৎপাদন করতে পারেন।

তিনি বলেন, ‘পেঁয়াজ চাষকে ঘিরে কৃষক, বীজ ব্যবসায়ী ও পাইকারদের সমন্বয়ে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে, তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। আগামী মাসে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করলে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করছি।

  • সর্বশেষ