শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রোলবোমা হামলা

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. ইউনূসের বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা আগুন দেওয়ার বিষয়টি খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল। পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়নি।

কারা এ ঘটনায় জড়িত, তা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।

  • সর্বশেষ