শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরমায় বালু, মাটি লুটে ড্রেজারের তাণ্ডব

নুর উদ্দিন, সুনামগঞ্জ: ছাতকের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু ও ভিটমাটি উত্তোলন করা হচ্ছে। প্রকাশ্যে দিন-রাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র।

নদী থেকে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, ছাতক সদর ইউনিয়নের বাউসা-কেশবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলন করে নৌকায় ভর্তি করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এক সপ্তাহ ধরে এই স্থানসহ পার্শ্ববর্তী চারচিরা রনমঙ্গল ও প্রতাপপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে এ ভাবে প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত লুটপাট চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

নদী থেকে বালু ও মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ, তীরবর্তী এলাকা এবং জনবসতির উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। যদিও ইতোমধ্যে নদীর গর্তে বিলিন হয়ে গেছে সুরমার দক্ষিন পাড়ের মল্লিকপুর, মাছুখালী, আন্ধারীগাঁও, বাউসা-কেশবপুর ও সুরমার উত্তর পাড়ের লক্ষীবাউর ও বেতুরা গ্রামের অসংখ্য কৃষিজমি, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। নদী ভাঙ্গনে বিলিন হয়েছে সরকারী কাঁচা-পাকা সড়কও। এখনও এইসব এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত আছে। জায়গা জমি, ভিটেমাটি হারিয়ে অসংখ্য পরিবার আজ নি:স্ব।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দু রায় বলেন, সুরমা থেকে ড্রেজার দিয়ে বালু ও ভিটমাটি উত্তোলনের বিষয়টি জানা নেই।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

  • সর্বশেষ