শিরোনাম
◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে পাকা গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে ৪টি গরু নিয়ে গেলো চোর

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফাারীর ডোমারে পাকা গোয়াল ঘরের ইটের দেয়াল ভেঙ্গে জাকারিয়া নামে এক ব্যক্তির ৪টি গরু চুরি হয়েছে।  জাকারিয়া ইসলাম সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে ও আর টিভি নীলফামারী প্রতিনিধি আপেলের চাচা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়ায়।

সাংবাদিক আপেল জানান, এর আগেও আমার চাচার গোয়াল ঘরের তালা কেটে গরু নিয়ে যায়। এবার ভোর রাতে পাকা দেয়াল ভেঙ্গে একটি গাই বাছুরসহ মোট ৪টি গরু নিয়ে যায়। যার আনুমানিক বাজার মুল্য ৪লাখ টাকা হবে। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন জায়গায় ছোট বড় চুরি হচ্ছে, চুরি রোধে ডোমার থানা পুলিশের তেমন কোন ভুমিকা নেই।

জাকারিয়া ইসলাম বলেন, সারাদিন ধানের কাজ করে রাতে পরিবারের লোকজন খাওয়া করে ঘুমিয়ে পরি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরের পাকা দেয়াল ভেঙ্গে গরু চারটি নিয়ে গেছে। যার বর্তমানে বাজার মুল্যে ৪লাখ টাকা।

  • সর্বশেষ