শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার 

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে পৈতৃক বাগান থেকে সুপারি পারাকে কেন্দ্র করে ছোট ভাই আব্দুল জলিল রাঢ়ীকে (৬৪) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শহীদ রাঢ়ীকে (৭৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার সকালে উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাবার নাম মৃত মনু মিয়া রাঢ়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুপারি গাছ থেকে সুপারি পারতে যান বড় ভাই শহীদ রাঢ়ী। তবে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ থাকায় বড় ভাইকে সুপারি পাড়তে বাঁধা দেন ছোট ভাই জলিল। এ সময় দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে উভয়ে মারামারিতে জড়িয়ে পড়েন, এতে ছোট ভাই আব্দুল জলিল গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই স্থানীয় বাসিন্দারা বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আমরা আটক করা হয়েছে। লাশ  ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ