শিরোনাম
◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ◈ মহাকাশে ইতিহাস, শূন্যের কাছাকাছি তাপমাত্রা তৈরি করে বিশ্ব রেকর্ড চীনের ◈ হাসিনার পাসপোর্ট ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, নতুন যে বার্তা ভারতের ◈ ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলে ভর্তির ফি নির্ধারণ, অতিরিক্ত অর্থ নিলেই এমপিও বাতিল ◈ শিক্ষকদের বদলি নিয়ে সংসদে যা জানালেন শিক্ষামন্ত্রী ◈ নাশকতা ঠেকাতে কঠোর সরকার, ডিসেম্বরজুড়ে মাঠে থাকার প্রস্তুতি বিএনপির ◈ টেকনাফের পাহাড়ে ১০ বাহিনীর রাজত্ব ◈ তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীর সাথে মোটরসাইকেলে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেল ছাত্রদল নেতার, বান্ধবী আহত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড ব্রেকারে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সাথে থাকা স্বপ্না খাতুন রিয়া নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজসংলগ্ন সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে সৌরভ ও তার বান্ধবী রিয়া মোটরসাইকেলে করে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় ঘুরতে আসেন। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজ গেটের সামনে পৌঁছালে সেখানকার একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। এতে দুজনেই গুরুতর জখম হন।

Advertisement

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সৌরভের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত অপর নারী রিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

এই আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল ও দুর্ঘটনায় নিহতের বিষয়টি খতিয়ে দেখছে।

  • সর্বশেষ