শিরোনাম
◈ পরিত্যক্ত দু-একটি গাড়িতে আগুন দিলেই দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ ডাচেস সোফি

সরওয়ার আজম মানিক ,কক্সবাজার : ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশে রওনা হন।

সফরকালে তিনি বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মাঠপর্যায়ে খোঁজখবর নেবেন তিনি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) অনুরোধে আয়োজিত এ সফরে ডাচেস অব এডিনবরা আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় শরণার্থী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন।

২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। তার এবারের সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ