শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৪০) এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  সকাল সাড়ে  ভোলা পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ওই মসজিদের পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু একটা ভাসতে দেখেন স্থানীরা।  পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে শহরের বিভিন্ন দরগা রোডসহ বেশ কয়েকটি এলাকায় ঘোরাঘুরি করতেন। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ