শিরোনাম
◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পিকআপে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৩

ইফতেখার আলম বিশাল, রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন নাটোর-রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার মৃত চান মিয়ার ছেলে মো. রিফাত হোসেন (৩৬), কমলগঞ্জ উপজেলার প্রতাপী গ্রামের মো. আনোয়ার খানের ছেলে মো. ইব্রাহিম খান (৪০) এবং সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত বশর মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়ক দিয়ে একটি পিকআপে মাদক পরিবহনের তথ্য পেয়ে বেলপুকুর গোলচত্বরে চেকপোস্ট বসানো হয়। এ সময় নেভি ব্লু ও হলুদ রঙের একটি টাটা এসিই এক্স-২ পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে অভিযানের সদস্যরা পিকআপটির গতিরোধ করে তল্লাশি চালান। জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করেন আরোহীরা।

পরে পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা। এ ছাড়া তিনটি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ