শিরোনাম
◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০৮:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ডাকাত থেকে পরিবার রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এক নারীর 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে ডাকাতের কবল থেকে বাঁচতে ও পরিবারের‌ নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এক নারী। অভিযোগ করেছেন নির্যাতনের। 

গতকাল বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে ‌আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পূর্ব পানখালী এলাকার মৃত আব্দু শুক্কুরের কন্যা ৪ সন্তানের জননী নুর নাহার বেগম অভিযোগ করে বলেন, একই এলাকার মোহাম্মদ কালুর ছেলে নুরুল আলমের সাথে ২৪ বছর আগে তার বিয়ে হয়। ইতিমধ্যে তাদের ঘরে জন্ম নেয় ৪ টি ছেলে সন্তান। বিয়ের পর ভালো থাকলেও বাংলাদেশের রোহিঙ্গা আসার পর নুর নাহারের স্বামী নুরুল আলম রোহিঙ্গা সন্ত্রাসীদের সাথে নানা অপকর্মে জড়িয়ে পড়ে। বিয়ে করে রোহিঙ্গা নারীকে। পরিবার সেটি জানতে পেরে সেই রোহিঙ্গা নারীকে তালাক দেওয়ার ব্যবস্থা করেন। তারপরও অবৈধ সম্পর্ক লিপ্ত হয় নুরুল আলম সেই সাথে রোহিঙ্গাদের সাথে মিলে ডাকাতি শুরু করে বলে জানান নুরুন্নাহার।

সংবাদ সম্মেলনে নুরুন নাহার বলেন, তিন মাস আগে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপরেও তার সাবেক স্বামী বিভিন্নভাবে তার পরিবারকে হুমকি দিচ্ছে। একাধিকবার তাকে মারধর করেছেন।

সংবাদ সম্মেলনে নুরুন্নাহারের ভাই মোস্তাক আহমদ অভিযোগ করেন, তার বোন জামাই নুরুল আলম, তার সহকর্মী ডাকাতদের দিয়ে তাকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। বর্তমানে ডাকাত নুরুল আলম তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

নুরুন্নাহার কান্না জড়িত কন্ঠে বলেন, চার সন্তান নিয়ে আমি অসহায় অবস্থায় দিন যাপন করছি। আমার সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরেও নুর আলম রোহিঙ্গা ডাকাতদের সাথে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। নুরুনাহার বলেন, আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। তিনি তার পরিবারের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ