শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি নগ্ন অবস্থায় নদীতে ভাসছিল। উপজেলার সোম ভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলারমাঠ সংলগ্ন বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

পুলিশ ওস্থানীয় সূত্রে জানা যায়,রোববার  রাতে দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠের পাশে বংশীনদীতে একটি মরা দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, কয়েকদিন পানিতে থাকায় মরদেহটিতে পচন ধরে অর্ধগলিত হয়ে গেছে। এ কারণে প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশরব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ করছে। তবে মরা দেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক ভাবে  পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ