শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে তিনদিন ধরে অটোরিকশাসহ চালক নিখোঁজ

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের ভাজনডাঙ্গা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে সাদ্দাম মন্ডল (৩০) নামে এক রিকশাচালক নিখোঁজ হয়েছেন।

​গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

​নিখোঁজ সাদ্দাম মন্ডল ওই এলাকার হামেদ মন্ডলের ছেলে। তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না বলে জানিয়েছে পরিবার।

​পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) তার স্ত্রী আশা আক্তার (২৫) ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, রিকশাচালক নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি (নম্বর-১০০০, তারিখ: ১৩/০৯/২০২৬) রেকর্ড করা হয়েছে। নিখোঁজ চালককে উদ্ধার ও অটোরিকশাটি সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ