শিরোনাম
◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিন পর গুলিতে নিহত আসাদুল এর লাশ ফেরত দিলো বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক আসাদুল ইসলাম (৩৫) এর মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে দুই দিন পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আসাদুল ইসলাম (৩৫) এর মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে দুই দিন পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সময় দিনাজপুর ৪২ বিজিবির লেঃ কর্নেল আবদুল্লা আল মইন, বৈরচুনা বিজিবি তিন ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহ আলম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিস ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুল হাকিমসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসএফের পক্ষে চাদগাঁও ক্যাম্পের কমান্ডার সূরিয়া পাল সহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতের স্ত্রী ও চাচাতো ভাইয়ের কাছে বিজিবি লাশ হস্তান্তর করেন।

এর আগে রোববার সকাল ১১টায় এবং সন্ধ্যা ৬টার দিকে রামনা-চান্দোহর সীমান্ত পিলার ৩৩৩/২-এস এলাকার শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে দুদফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মইনের নেতৃত্বে বিজিবির প্রতিনিধিদল এবং ভারতের চাদগাঁও বিএসএফ ক্যাম্পের কমান্ডার সূরিয়া পালের নেতৃত্বে বিএসএফ সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল (৩৩) নিহত হন।

এ ঘটনায় আরও দুই বাংলাদেশি ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিন (৩৪) এবং মনসা বর্মনের ছেলে উষা চন্দ্র রায় (৩৫) আহত হয়ে বিএসএফের হাতে আটক হন। এছাড়া একই গ্রামের মৃত তাশির উদ্দীনের ছেলে আইয়ুব আলী (৪০) পালিয়ে বাংলাদেশে ফিরে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ