শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত ◈ হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত আরও ১১৭৭ ◈ ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিল, স্থগিত চেয়ে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আবেদন ◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী

আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ক্রসফায়ারের সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের কোনো প্রয়োজন নেই, প্রচলিত আইনই এর জন্য যথেষ্ট।

খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আজ সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।

advertisement

সভায় আইনমন্ত্রী আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে এবং বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় খুলনা জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান চিত্র প্রধান অতিথির সামনে তুলে ধরেন।

advertisement

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় বিশেষ ও সম্মানিত অতিথি ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

সভায় খুলনা বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

advertisement

এর আগে খুলনা জেলার সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। মামলা দ্রুত নিষ্পত্তি করে আদালতে মামলাজট কমাতে বিচারকদের প্রতি আহ্বান জানান তিনি। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ