শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে ডলারের বিকল্প খোঁজার চেষ্টা, কতটা সফল হবে জোট? ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫২ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাস সংকটেও স্বাভাবিক মাতারবাড়ীর বিদ্যুৎ উৎপাদন

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হলেও কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর ১২ শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সংকট নেই। কেন্দ্রটির ৬ শ মেগাওয়াট করে দুটি ইউনিটেই নিয়মিত বিদ্যুৎ উৎপাদন চলছে। উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। একই সঙ্গে কয়লার সরবরাহও স্বাভাবিক রয়েছে।

মাতারবাড়ি কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ব্যবস্থাপক শেখ সাজ্জাদুর রহমান বলেন, ‘এখানে সবকিছু স্বাভাবিক রয়েছে। কয়লার কোনো সংকট নেই। মাঝেমধ্যে সার্ভিসিংয়ের জন্য কারিগরি সমস্যা হলেও উৎপাদনে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি।’

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে স্থাপিত কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা ১২ শ মেগাওয়াট। জাপানের জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত কেন্দ্রটিতে আল্ট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সমুদ্রপথে আমদানি করা কয়লা দিয়ে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ‘মাতারবাড়ি থেকে নিয়মিত বিদ্যুৎ উৎপাদনে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রমের দিকে সার্বক্ষণিক নজর রাখা হয়।’

সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ি কয়লাভিত্তিক হওয়ায় চলমান গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে না। কয়লার সরবরাহ ও কারিগরি কার্যক্রম স্বাভাবিক থাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কেন্দ্রটির দুটি ইউনিট।

  • সর্বশেষ